আন্তর্জাতিক

চলে গেলেন প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা

শুভ্রা
শুভ্রা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভ্রা মুখার্জি। গত একসপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এছাড়া হৃদপিন্ডজনিত সমস্যা থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইলে। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ