সিরিয়ার ঐতিহ্যবাহী নগর পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে ‘হত্যা’ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বিবিসি সূত্র মতে, পালমিরার দখল নেয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করে আইএস।
৮২ বছর বয়সী এ প্রত্নতত্ত্ববিদের পরিবার বলছে, আইএসের জঙ্গিরা তার শিরশ্ছেদ করেছে। পরে তার মরদেহ পালমিরার প্রধান নগর প্রাঙ্গণের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে।
প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে পালমিরা নিয়ে কাজ করেছেন আসাদ। তিনি সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের প্রধান ছিলেন।
এদিকে, আইএসের জঙ্গিরা সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ দখল করে নিয়েছে। তারা সিরিয়া ও ইরাকে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করেছে। পালমিরায় তারা কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা স্পষ্ট নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: