পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ব্যাংকক বোমা হামলায় জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তি। তবে তারা নিজেদের ট্যুর গাইড হিসেবে দাবি করেছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার ইরাওয়ান মন্দিরে হামলার কিছু সময় আগে সিসিটিভ ক্যামেরার ভিডিও চিত্রে এই দুই জনকে দেখা যায়। লাল ও হলুদ টি-শার্ট পড়া এ দুই জন হামলার মূল সন্দেহভাজনকারী হলুদ পোশাক পরিহিত ব্যক্তির কিছু দূরেই ছিল।
পুলিশ জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ১০ জন জড়িত এবং প্রধান সন্দেহভাজন বিদেশী নাগরিক।
এর আগে মন্দিরে বোমা হামলার সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা নেই বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তদন্তকারীরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন সামরিক সরকারের এক মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: