ইয়েমেনে গত মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর কমপক্ষে ৪০০ শিশুর প্রাণহানী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির ইয়েমেন প্রতিনিধি বলেন, নিহত এসব শিশুরা বোমা এবং বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে। যারা বেঁচে আছে তারা ভুগছে বিভিন্ন রোগ আর অপুষ্টিতে, এটা চলতে দেয়া যায় না।
একই সময়ের মধ্যে আরো ৩৭৭ শিশুকে যুদ্ধে সশস্ত্র সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাসের সংঘাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে ইয়েমেন। বাজারেও চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাবে, দেশটির ১ কোটি ৩০ লাখ মানুষের জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: