আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের পুলিশের গুলি
যুক্তরাষ্ট্রের পুলিশের গুলি

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইয়ে পুলিশের গুলিতে আবারো কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছে। ১৮ বছর বয়সি মনসুর বল-বে নামে ওই তরুণ পুলিশের দিকে অস্ত্র তাক করলে তাকে গুলি করা হয়।

সেইন্ট লুইয়ের পুলিশ প্রধান বলেন, বুধবার পুলিশ তল্লাশী পরোয়ানা নিয়ে গেলে সন্দেহভাজন দুই তরুণ বাড়িরে পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে সন্দেহভাজনদের একজন পুলিশের দিকে অস্ত্র তাক করে। এ সময় পুলিশ তাকে গুলি করে, অন্যজন পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছর ফার্গুসন শহরে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ তরুণ শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হলে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ