সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলাগুলির পর সেনা সদস্যদেরকে যুদ্ধ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সেনা কমিশনে জরুরি এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা থেকে যে কোনো ধরনের সামরিক অভিযানের জন্য সেনা সদস্যদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশও দিয়েছেন কিম।
এর আগে সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে দক্ষিণ কোরিয়ার প্রচারণা ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া।
পরে লাউডস্পিকার লক্ষ্য করে বৃহস্পতিবার উত্তর কোরিয়া রকেট হামলা চালালে জবাবে গোলা ছোড়ে দক্ষিণ কোরিয়া।
এদিকে, দক্ষিণ কোরিয়ার পশ্চিম সীমান্তের একটি এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: