আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৬৫

 বিমান হামলা
বিমান হামলা

ইয়েমেনের তিয়াজ শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৬৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশিই নারী ও শিশু।

দাতব্য সংস্থা মেডিসিন সেনস ফন্টিয়ার জানিয়েছে, সংঘর্ষের কারণে খাবার ও পানীয় সরবরাহের ব্যাঘাত ঘটছে। এক বিবৃতিতে অধিক ঘনবসতিপূর্ণ এলাকা, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা বন্ধের আহ্বান জানায় সংস্থাটি।

সম্প্রতি তিয়াজে সৌদি জোট ও তাদের মিত্রদের সমর্থনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।

গত মার্চ থেকে নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে বিদ্রোহীদের ওপর হামলা শুরু করেছে জোট বাহিনী।

জাতিসংঘের হিসাবে, দেশটিতে চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৪ হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার অর্ধেকই বেসামরিক নাগরিক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ