ভারতে আসামে বন্যায় এ পর্যন্ত ৮ জনের প্রাণহানি হয়েছে। বন্যাকবলিত হয়েছেন রাজ্যের ১৯ জেলার কমপক্ষে ৬ লাখ বাসিন্দা।
পানি সম্পদ বিভাগ জানিয়েছে, টানা বর্ষণে ব্রহ্মপুত্র নদসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। হাজর হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় প্লাবিত ১ হাজারের বেশি গ্রামে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এরইমধ্যে বনগাইগাওন ও কোকড়াঝাড় জেলার প্লাবিত গ্রামগুলো থেকে প্রায় দেড় হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার্তদের জন্য ১৭৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: