ভারতের শর্ত প্রত্যাখ্যান করে দুই দেশের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করেছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের দেয়া দুইটি শর্তের আলোকে আলোচনা চললে দুদেশের মধ্যে উপদেষ্টা পর্যায়ের বৈঠক কার্যত কোনো কাজেই আসবে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার এক ঘোষণায় বলেন, দুই দেশের মধ্যে প্রস্তাবিত উপদেষ্টা পর্যায়ের বৈঠক কেবলমাত্র সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে, কাশ্মীর ইস্যু এজেন্ডায় থাকবে না।
একইসঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ দিল্লি এসে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করতে পারবেন না। ভারতের পক্ষ থেকে দেয়া এসব শর্তের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: