ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় গণির আঘাতে ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ ও উচ্চভূমি বেনগুয়েতে ভূমি ও পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়। পার্শ্ববর্তী ইলোকস প্রদেশে গাছ উপড়ে পড়ে আরো একজনের মৃত্যু হয়।
উপকূলীয় এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ১৩ হাজার বাসিন্দাকে। বাতিল করা হয়েছে বিমানের বেশ কয়েকটি ফ্লাইট।
ঘূর্ণিঝড়টি শনিবার ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে তাইওয়ান অতিক্রম করে জাপানের দিকে অগ্রসর হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: