ইরাকের আনবার প্রদেশে আইএসের হামলায় ও সিরিয়ার দামেস্কে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ জন নিহত হয়েছে।
ইরাকের আনবারের প্রাদেশিক রাজধানী রামাদিতে আইএসের আলাদা দুটি হামলায় কমপক্ষে ৫০ জন সেনা সদস্য ও তাদের মিত্র শিয়া যোদ্ধা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।
রামাদি ও ফাল্লুজাহসহ প্রদেশটির বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে আইএস।
এদিকে, সিরিয়ায় দামেস্কের উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আবাসিক এলাকায় শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এতে ধসে পড়া ভবন থেকে ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরো বেশ কয়েকটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকারীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: