আন্তর্জাতিক

পেরলিস প্রদেশে আবারো গণকবরের সন্ধান

গণকবরের সন্ধান
গণকবরের সন্ধান

থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী পেরলিস প্রদেশের একটি জঙ্গলে আরো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। শনিবার বুকিত ওয়াং বার্মার ওই জঙ্গল থেকে ২৪টি দেহাবশেষ উদ্ধার করেছে মালয়েশিয় পুলিশ।

পেরলিস পুলিশ ধারণা করছে এসব গণকবর মানবপাচারের শিকার হয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের। উদ্ধারকৃত দেহাবশেষগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গত মে মাসে সন্ধান পাওয়া শতাধিক গণকবরের কাছেই এসব গণকবরের সন্ধান পাওয়া গেলো।

সমুদ্রপথে পাচার করে মিয়ানমার-বাংলাদেশ থেকে লোকজনকে এনে থাই-মালয়েশিয়া সীমান্তের ঘন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হতো। পাচারকারীদের অমানুষিক নির্যাতন ও অনাহারে এবং রোগেভুগে তাদের অনেকের মৃত্যু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ