ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে কর্নাটকের একজন বিধায়কসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
ভারতের এনডিটিভি সূত্র মতে, রোববার গভীর রাতে অনন্তপুর জেলার পেনুকোণ্ডা মণ্ডলে একটি লেভেল ক্রসিংয়ে বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস এই দুর্ঘটনায় পড়ে। চালক নিয়ন্ত্রণ হারালে গ্রানাইটবোঝাই লরিটি ওই লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে লরির চালক ও তার সহকারী এবং ৩ ট্রেনযাত্রী নিহত হন।
সংঘর্ষের পর ট্রেনটির তিনটি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায় এবং বেঙ্গালুরু-গুন্টাকাল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে এনডিটিভির খবরে বলা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: