গ্রিস লাগোয়া সীমান্ত খুলে দেয়ার পর আটকে থাকা হাজার হাজার আশ্রয় প্রত্যাশী অভিবাসী মেসিডোনিয়া হয়ে আরো উত্তরের দেশে যেতে শুরু করেছে।
রোববার মেসিডোনিয়া কর্তৃপক্ষ অভিবাসীদের ট্রেন ও বাসে করে সার্বিয়াসহ আরো উত্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে দিন কয়েক আগে মেসিডোনিয়া জরুরি অবস্থা জারি ও সীমান্ত বন্ধ করে দিলে অভিবাসীরা সীমান্তে আটকা পড়ে।
জানা গেছে, বেশিরভাগই হাঙ্গেরি হয়ে উত্তর ইউরোপ যেতে চাইছে। এসব অভিবাসীদের বেশিরভাগই সমস্যাসঙ্কুল সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: