রাজধানী বৈরুতের রাস্তায় স্তুপীকৃত আবর্জনা সরিয়ে ফেলার ব্যর্থতাকে কেন্দ্র করে লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সোমবার তৃতীয় দিনের মত বিক্ষোভকারীরা বিক্ষোভ করার পরিকল্পনা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী তাম্মাম সালামের পদত্যাগের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ রাজনৈতিক বিশৃঙ্খলা এবং দুর্নীতির কারণেই এসব আবর্জনা সড়ক থেকে সরিয়ে ফেলা হচ্ছে না।
এদিকে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে অনেক মানুষ আহত হন।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীও পদত্যাগের হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশটিতে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে। কারণ, এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে কোনো প্রেসিডেন্ট নেই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: