ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সিরিয়ার পালমিরা শহরের একটি প্রাচীন মন্দির ধ্বংস করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান জানিয়েছেন, স্থানীয় সময় রোববার মন্দিরটি ভেতরে বিস্ফোরক দিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। এতে বালশামিন মন্দিরের ভেতর দিক একেবারেই ধ্বংস হয়ে যায় এবং এর কলামগুলোও ভেঙ্গে পড়ে। প্রায় ২ হাজার বছর আগে এই মন্দির স্থাপিত হয়।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, একমাস আগেই মন্দিরটি ধ্বংস করে আইএস। চলতি বছরের মে মাসে পালমিরা দখল করে আইএস।
এদিকে, ইরাকের আনবার প্রদেশ পুনরুদ্ধারে আইএস জঙ্গিদে সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইরাকি সেনারা। এতে কমপক্ষে ৪৬ ইরাকি ও পপুলার মোবিলাইজেশন সেনা মারা যায় বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: