আন্তর্জাতিক

নূর হোসেনের বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে ভারত

নূর হোসেন
নূর হোসেন

বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম মূল অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চায় ভারত সরকার।

পশ্চিমবঙ্গের একটি আদালতে সেখানকার সরকার এ আবেদন জানিয়েছে। বাংলাদেশে নূর হোসেনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তুলে নিয়ে তাকে দেশে ফেরত পাঠাতে চায় ভারত।

এক বছরের বেশি সময় ধরে নূর হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে অনুপ্রবেশের মামলা চলছে।

চার্জশীট পেশ করার পর তার বিচার শুরু হয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিত্রের আদালতে সেখানেই মামলা তুলে নেয়ার আবেদন জানিয়েছে উত্তর চব্বিশ পরগণার প্রধান সরকারী কৌঁসুলি শান্তময় বসু।

উল্লেখ্য, নূর হোসেন ও তার দুই সহযোগী গত বছর ১৪ জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় গ্রেপ্তার হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ