জার্মানির ড্রেসডেন শহরের কাছে হাইডেনাউ আশ্রয় কেন্দ্রে শরণার্থীদের থাকতে দেয়া হবে কি-না এ নিয়ে ডানপন্থী ও বামপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ।
ডানপন্থী বিক্ষোভকারীদের শরণার্থী বিরোধী অবস্থানের বিপরীতে স্থানীয় সময় রোববার বিক্ষাভ প্রদর্শন করে বামপন্থীরা। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এরইমধ্যে দ্রেসদেন শহরের কাছে হেইদানাউতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশ্রয় কেন্দ্র পরিদর্শনে গেছেন জার্মান ভাইস চ্যান্সেলার সিগমার গ্যাব্রিয়েল।
২০১৫ সালের শেষ নাগাদ দেশটিতে ৮ লাখ শরণার্থী আশ্রয় চাইতে পারে বলে জানিয়েছে জার্মানি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: