আন্তর্জাতিক

নেপালে সংঘর্ষে নিহত ৯, সেনা মোতায়ন

নেপালে সংঘর্ষ
নেপালে সংঘর্ষ

নেপালে রাজনৈতিক সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হওয়ার পর দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য ও একজন শিশু রয়েছে।

প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে নেপালের পশ্চিমাঞ্চলীয় কৈলালি এলাকায় থারু সম্প্রদায়ের লোকজন তাদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ করছিল। কারফিউ ভেঙে ওই সম্প্রদায়ের মানুষের বিক্ষোভের সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এই সংঘর্ষের জন্য বিক্ষোভকারীদের দায়ী করে বলেন, তারা দা, কুড়াল, বর্শা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এমনকি কয়েকজন পুলিশকে জীবন্ত পুড়িয়েছে।

নতুন সংবিধান অনুযায়ী, নেপালকে ৭টি ফেডারেল প্রদেশে ভাগ করা হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, এটি করা হলে বৈষ্যমের শিকার হবে প্রান্তিক গোষ্ঠীর মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ