ইংল্যান্ড ও ওয়েলসে যারা অবৈধভাবে কাজ করছে তাদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। যুক্তরাজ্যের আসন্ন অভিবাসন বিলে এমন বিধান যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
বিবিসি সূত্রে জানা যায়, এই শরতেই আইনটি কার্যকর করার কথা রয়েছে। যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে। আর অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেয়া হবে বাড়ির মালিকদেরও।
যুক্তরাজ্যে রেস্তোরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশি অভিবাসী। এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসী কাজ করার সুযোগ পায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: