চীনের শেয়ারবাজারে আবারো মন্দাভাব দেখা দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় আজ দুপুর পর্যন্ত সাংহাই স্টক মার্কেটে দর পতন হয়েছে ৪%।
এর আগে, সোমবার দরপতন ছিল ৮.৫% যাকে চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম ‘ব্লাক মানডে’ নামে অভিহিত করেছে।
সাংহাই স্টক এক্সচেঞ্জে ওইদিন যে দরপতন হয়, ২০০৭ সালের পর সেখানে একদিনে এত দরপতন ঘটেনি। চীনের অর্থনীতির মন্দাভাবের কারণে বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার চীনা শেয়ারবাজারে মন্দাভাব দেখা দিলে তার প্রভাবে ইউরোপের বড় ৩টি শহর লন্ডন, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টে ব্যাপক দরপতন দেখা দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: