সিরিয়া সরকারের প্রতি মিত্রদেশ ইরান ও রাশিয়া তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আত্মবিশ্বাস প্রেসিডেন্ট বাশার আল আসাদের। হেজবুল্লাহ সমর্থিত লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানারে দেয়া সাক্ষাতকারে একথা বলেন তিনি।
আসাদ বলেন, রাশিয়া ও ইরানের নীতিবোধ আছে- তারা তাদের বন্ধুদের ছেড়ে যাবে না। তবে এ মুহূর্তে দ্রুতই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কোনো সমাধানের পথ নেই। একমাত্র সমাধান তখনই সম্ভব যখন বিদ্রোহী সংগঠন ও জঙ্গি গ্রুপগুলোকে বাইরে থেকে সমর্থন দেওয়া বন্ধ হবে।
এদিকে, হেজবুল্লাহর উপস্থিতি নিয়ে আসাদ জানান, সিরিয় সরকারের অনুরোধেরই সংগঠনটি তাদের সহযোগিতা করছে।
এরইমধ্যে সিরিয়ার চলমান সংকট নিরসনে দেশটির নেতার নিরপেক্ষতা অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেছে ফ্রান্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: