আন্তর্জাতিক

গুজরাটে ৪টি শহরে কারফিউ

কারফিউ
কারফিউ

শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে বুধবার ভারতের গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ সামাল দিতে আহমেদাবাদের কয়েকটি এলাকাসহ ৪টি শহরে কারফিউ জারি করেছে রাজ্য সরকার।

সকাল থেকে বিক্ষোভকারীদের ডাকে গুজরাটে অবরোধ চলছে। দুইদিনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

কার্যত অচল হয়ে পড়েছে গুজরাটের মূল শহর আহমেদাবাদ। মঙ্গলবার চাকরি ও শিক্ষা ক্ষেত্রে অধিক সুযোগ নিশ্চিত করতে কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের ৩ লাখের বেশি মানুষ বিক্ষোভ করে।

বিক্ষোভে নেতৃত্বদানকারী হার্দিক প্যাটেলকে পুলিশ গ্রেপ্তার করলে আহমেদাবাদ, সুরাট, মেহসানাসহ বেশ কয়েকটি শহরে ভাঙচুর ও শতাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে হার্দিককে ছেড়ে দেয় পুলিশ।

সহিংসতার আশঙ্কায় রাজ্যের বিভিন্ন জায়গায় মোবাইল ও ইণ্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে, আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ