লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌযানের নীচের অংশ থেকে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই নৌযান আটকের পর মৃতদেহগুলো উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। নিহতদের সবাই অক্সিজেনের স্বল্পতার কারণে দম বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
নৌযানটি থেকে কমপক্ষে ৪৩০ জনকে জীবিত উদ্ধার করে সুইডেনের একটি কোস্ট গার্ড জাহাজ।
একজন কর্মকর্তা জানান, দশটি নৌযান থেকে বিপদ সংকেত পাওয়ার পর, উপকূল রক্ষী বাহিনী পাঁচটি উদ্ধার করে, অপর পাঁচটির অনুসন্ধান চলছে। এর আগে আগস্টের শুরুর দিকে একটি নৌযান থেকে ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: