যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লাইভ অনুষ্ঠান চলাকালে সহকর্মীর গুলিতে দুই সাংবাদিক নিহত হওয়ার পর পুলিশের ধাওয়া খেয়ে হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে।
তবে তার আগে ভেস্টার ফ্লানাগান নামে ওই হত্যাকারী এবিসি টেলিভিশনে পাঠানো এক ফ্যাক্স বার্তায় নিজেকে ‘বারুদের স্তুপ’ বলে বর্ণনা করে।
ওই বার্তায় নিজেকে সমকামী ও কৃষ্ণাঙ্গ হওয়ায় বৈষম্য আর বিদ্রুপের শিকার হয়েছে বলে দাবি করে।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার, ভার্জিনিয়ার মনেটা শহরে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছিলেন রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড।
এ সময় ওই রিপোর্টার ও ক্যামেরাম্যানকে লক্ষ্য করে গুলি করে ফ্লানাগান। হত্যাকারী ওই চ্যানেলের সাবেক রিপোর্টার। ঘটনার পরপরই তাকে চ্যানেল থেকে বহিস্কার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: