আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় লরিতে ৫০ জনের মৃতদেহ উদ্ধার

লরি
লরি

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলীয় বুর্গেনলান্ড প্রদেশের হাইওয়ের পাশে রাখা একটি লরিতে ৫০ জনের মতো অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

তবে তিনি মৃতদেহের সঠিক সংখ্যা উল্লেখ না করলেও তাদেরকে শরণার্থী বলে অভিহিত করেন।

স্থানীয় পত্রিকা ক্রোনে বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিবাসীরা দমবন্ধ হয়ে মারা গেছেন।

এর আগে লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌযান থেকে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ইউরোপে চলমান অভিবাসী সঙ্কট মোকাবেলায় সমন্বিত কর্মকৌশল নির্ধারণে আলোচনার জন্য ভিয়েনায় জড়ো হয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও বলকান নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ