পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির নেতা ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি ফেডারেল দুর্নীতি বিরোধী আদালত।
বৃহস্পতিবার পিপিপি'র আরেক নেতা মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ‘বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টি বিলিয়ন রুপি কেলেঙ্কারি’র বিষয়ে নতুন করে ১২টি অভিযোগপত্র গঠনের পর তাদের বিরুদ্ধে এ আদেশ জারি হয়।
এছাড়া টিডিএপির সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে তদন্ত সংস্থাটি।
এর আগে গত বছর গিলানি ও ফাহিমকে আটকপূর্বক জামিন মঞ্জুর করে দেশটির একটি আদালত। নতুন ১২টি মামলাসহ পিপিপির ওই দুই নেতার বিরুদ্ধে টিডিএপি সম্পর্কিত ২৪টি মামলা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: