সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে এ ভাইরাসে ১৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পবিত্র হজ পালনে বিভিন্ন দেশ থেকে কমপক্ষে ২০ লাখ মুসল্লি সৌদি আরব যাবেন। এরই মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগে পড়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সম্প্রতি রিয়াদের একটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মধ্যে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাস ছড়িয়ে পড়ে। পরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ভাইরাসটি সংক্রমিত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: