ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডমিনিকায় গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় এরিকার আঘাতে কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩১ জনের বেশি মানুষ।
ঘণ্টায় ৮৫ কিলেমিটার বেগে স্থানীয় সময় শুক্রবার হাইতি ও ডমিনিকা রিপাবলিকে আঘাত হানে এরিকা।
দেশটির প্রধানমন্ত্রী রুজভেল্ট কেরিট এক ভাষণে বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ডমিনিকা ২০ বছর পিছিয়ে গেছে। ধ্বংস হয়েছে বাড়িঘর, বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারি বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে, ভূমিধসে অনেক বাড়ি কাঁদামাটির নিচে চাপা পড়েছে।
রোববার ঘূর্ণিঝড় এরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানতে পারে। এরইমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: