থাইল্যান্ডের ব্যাংককে মন্দিরে বোমা হামলায় হতাহতের ঘটনার অভিযোগে বিদেশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্যাংকক পুলিশের প্রধান জানিয়েছেন, অভিযানের সময় ওই রুম থেকে বেশ কিছুর বোমার সরঞ্জাম পাওয়া যায়। এগুলোর সঙ্গে ১৭ আগস্ট ইরাওয়ান মন্দিরে হামলায় ও সাথন জেটিতে হামলার চেষ্টায় ব্যবহৃত বোমার সদৃশ রয়েছে।
এছাড়া অভিযুক্তের কাছ থেকে ১০টি পার্সপোর্টও পাওয়া গেছে। নং চক জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এ সময় প্রায় ১০০ পুলিশ ও সেনা সদস্যরা ভবনটির চারপাশ ঘিরে রাখে। তবে আটককৃত ব্যক্তিটি সিসিটিভি ফুটেজের পাওয়া একই ব্যক্তি কিনা তার এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: