সিরিয়ায় জাবাদানিসহ ইদলিব প্রদেশের দুইটি বড় শহরে যুদ্ধবিরতি ভেঙে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। শনিবার সকাল থেকে দুই দিনের যুদ্ধবিরতি ভেঙে এ সংঘর্ষ শুরু হয়।
বিবিসি সূ্ত্র মতে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন জানিয়েছে, জাবাদানি শহরে সংঘর্ষ চলছে, সেইসঙ্গে গোলাবর্ষণও চলছে। ইদলিবের ফু'আ ও কেফরাইয়ায় বিদ্রোহীদের ভারি গোলা বর্ষণ অব্যাহত রয়েছে। এ দুইটি এলাকা আইএস ও আল নুসরার সন্ত্রাসীরা ঘিরে রেখেছে।
এদিকে, দেশটির সীমান্তবর্তী এলাকায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোটের হয়ে বিমান চালিয়েছে তুরস্ক।
এর আগে তুরস্কের সুরুকে আইএসের বোমা হামলায় ৩২ জনের প্রাণহানির ঘটনার পর গত জুলাইয়ের শেষ দিকে সিরিয়ার বিমান হামলা চালায় দেশটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: