আন্তর্জাতিক

অস্ট্রিয়া সীমান্তে বাংলাদেশি শরণার্থীসহ ২৬ জন আটক

লরি আটক
লরি আটক

অস্ট্রিয়ার সীমান্তে পরিত্যক্ত লরি থেকে ৭১ শরণার্থীর মৃতদেহ উদ্ধারের মাত্র একদিন পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরো একটি লরি আটক করেছে দেশটির পুলিশ। লরিটিতে বাংলাদেশিসহ সিরিয়া ও আফগানিস্তানের ২৬ নাগরিক ছিলেন।

বিবিসি সূত্র মতে, শনিবার জার্মানির সীমান্তবর্তী শহর সেন্টপিটার অ্যাম হার্টে ওই লরিটি জব্দ করা হয়। আশ্রয়প্রার্থীরা লরিটিতে গাদাগাদি বসেছিলেন। পানি শূন্যতার কারণে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লরিটির চালক রোমানিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ।

এদিকে, লিবিয়া উপকূলের কাছে প্রায় ৫০০ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে বৃহস্পতিবার ভূমধ্যসাগরে দুইটি নৌযান ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৪ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৪ বাংলাদেশিকে।

নৌকা দুইটিতে ৭৮ জন বাংলাদেশি ছিল বলে জানিয়েছে তিউনিসিয়ার বাংলাদেশ দূতাবাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ