মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে রোববারও দ্বিতীয় দিনের মতো দেশটির রাজধানীতে বিক্ষোভ করছে হাজারো মানুষ।
প্রধানমন্ত্রী নাজিবের একাউন্টে রহস্যজনকভাবে ৭০ কোটি ডলার হস্তান্তরের একটি খবর প্রকাশ হওয়ার পরই দেশটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। হতকাল শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভে যোগ দেয়া লোকজনের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশই তরুন। তাদের অধিকাংশই হলুদ শার্ট পরে বিক্ষোভে যোগ দেন।
এদিকে, নাজিব রাজাক এই অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ইন্ধনেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: