আন্তর্জাতিক

হাঙ্গেরির তৈরি কাঁটা তারের বেড়ার নিন্দায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

লরা ফাবিউস
লরা ফাবিউস

শরণার্থী ও অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি নিজ সীমান্তে যে দীর্ঘ কাঁটা তারের বেড়া নির্মাণ করছে তার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউস।

এই বেড়া এমনকি প্রাণীদের জন্যও উপযোগী নয়—উল্লেখ করে লরা ফাবিউস বলেন, হাঙ্গেরি ইউরোপের অংশ এবং এর কিছু মূল্যবোধ রয়েছে। যার সঙ্গে কাঁটা তারের বেড়া নির্মাণ সঙ্গতিপূর্ণ নয় বলেও জানান তিনি।

তার এমন মন্তব্যের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্য ও জার্মানি শরণার্থীদের মানবাধিকার রক্ষার জন্য ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এরইমধ্যে, ইউরোপে চলমান অভিবাসী সঙ্কট মোকাবেলায় আগামী ১৪ সেপ্টেম্বর ইইউভুক্ত ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসছেন।

এদিকে, অস্ট্রিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তে লরিতে শরণার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ