আন্তর্জাতিক

ক্ষমার পর বৈধতা পেলো ১০ হাজার শ্রমিক

অবৈধ শ্রমিক
অবৈধ শ্রমিক

বাহরাইনে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে এ পর্যন্ত ১০ হাজার অবৈধ শ্রমিক বৈধ হয়েছেন। এসব অভিবাসীর ৮০ শতাংশই এখন বৈধভাবে কাজে যোগ দিতে পারবেন। বাকি ২০ শতাংশ ইচ্ছে করলে নিজ দেশে ফিরে যেত পারবেন।

পরে আবার বাহরাইনে ফিরে নতুন করে কাজে যোগ দেয়ার সুযোগও থাকছে তাদের জন্য।

বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক সংস্থা লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আউসামা আলাবাসি এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয় বাহরাইন সরকার, যা চলবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সাধারণ ক্ষমার আওতায়, বাহরাইনে কাজে অনুপস্থিত বা কাজ থেকে পলাতক, ভিসার মেয়াদ শেষ হবার পরও নতুন ভিসা না নিয়ে অতিরিক্ত সময় অবস্থান করছেন এমন সব অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়া যেসব শ্রমিকের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে, তাদের ইমার্জেন্সি আউটপাস সার্টিফিকেট সরবরাহে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে নির্দেশনা দেয়া হয়েছে। বাহরাইনে প্রায় ৩০ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ