সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার বেল মন্দির ধ্বংস হয়ে যাওয়ার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে জাতিসংঘ।
এক বিবৃতিতে বিশ্বসংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণে মন্দিরের প্রধান ভবন গুড়িয়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত।
সেইসঙ্গে ভবন সংলগ্ন পাথরের স্তম্ভের সারিও বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা।
ধারণা করা হয়, গত মে মাস থেকে পালমিরার নিয়ন্ত্রণে থাকা ইসলামিক স্টেট জঙ্গিরা ওই বিস্ফোরণ ঘটায়। এর মাধ্যমে তারা ২ হাজার বছরের পুরনো স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: