ইউরোপের হাঙ্গেরি সীমান্তে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পর শত শত অবৈধ অভিবাসী ট্রেনে করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছেছে।
এদের মধ্যে অনেকে আবার জার্মানি অভিমুখে রওনা হয়।
এর আগে গত বৃহস্পতিবার অভিবাসীদের নিয়ে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া আসা একটি যান থেকে ৭১ জনের মৃতদেহ উদ্ধার করে ভিয়েনা কর্তৃপক্ষ। এসব অভিবাসীরা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসা বলে বলে মনে করা হচ্ছে।
এরইমধ্যে গত সোমবার অভিবাসীদের সুযোগ সুবিধার দাবিতে অস্ট্রিয়ায় র্যা লি করে হাজার হাজার মানুষ। চলতি বছর ইউরোপে অবৈধ অভিবাসীদের ঢল অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
কেবল জুলাই মাসেই ১ লাখ ৭৫০০ মানুষ অবৈধপথে ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে এসে পৌঁছেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: