বিপুল সংখ্যক শরণার্থী সমস্যা সমাধানে গ্রিস সরকারের সংলাপের প্রস্তুতির মধ্যেই দেশটির মূল ভূখণ্ডে নতুন করে প্রবেশ করেছে হাজার হাজার শরণার্থী।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে লেবোস দ্বীপ ছেড়ে দুটি জাহাজে করে ৪ হাজারের বেশি শরণার্থী পিরাস বন্দরে এসে পৌঁছান।
এরইমধ্যে চলমান শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলাদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিস প্রেসিডেন্ট প্রোকোপিস।
এদিকে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মূল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটি অভিবাসীদেরজন্য বন্ধ করে দেয়ার পর সেখানে অপেক্ষা করছেন শত শত শরণার্থী।
ইইউ বর্ডার এজেন্সির তথ্য মতে, গেলো সপ্তাহে শুধুমাত্র গ্রিসেই ২৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে-যা এর আগের সপ্তাহের তুলনা ৫০% বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: