জুম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ জঙ্গি ও ভারতীয় বাহিনীর একজন সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার হান্দোয়ারার ভিলগম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এর আগে বুধবার ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য নিহত হন। এ ঘটনায় স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে দেশটির বাহিনী। ভিলগম এলাকায় এক জঙ্গলে এ বন্দুকযুদ্ধ হয়।
রাষ্ট্রীয় রাইফলস, প্যারা ফোর্স ও পুলিশের বিশেষ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বন্দুকযুদ্ধ শেষ হলেও এখনও ওই এলাকায় জঙ্গিদের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: