সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন ২ জন।
নিহতরা হলেন : চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদ হোসেন, রাউজানের আক্তার ও ইলিয়াস। আহতরা হলেন : বেলাল ও সাইফুল।
বুধবার সকালে একটি প্রাইভেটকারে যাওয়ার সময় আল-আইনের আল খাজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী সাংবাদিকেদের বলেন, প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত বাকি ৩ জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।
আহতরা স্থানীয় আল-আইন হাসপাতালে রয়েছে জানিয়ে তিনি বলেন, আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস। প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: