দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে বেইজিং।
বেইজিংয়ের তিয়ান আনমেন স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে ১২ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান, কয়েকশো ট্যাংক ও মিসাইলবাহী সামরিক গাড়ি অংশ নিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এ প্রথম দেশটি তার ৮০% সামরিক অস্ত্র সাধারণ জনগণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করেছে। উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনে নিহত চীনা জনগনের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের ৩০টি দেশের সরকার প্রধান ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: