আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘর্ষে শিক্ষার সুযোগ বঞ্চিত ১ কোটি ৩০ লাখ শিশু

 শিশু
শিশু

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান লড়াই ও সংঘর্ষের কারণে শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে ১ কোটি ৩০ লাখ শিশু—এসব শিশুদের ক্লাসরুমে ফেরানো না গেলে পুরো একটা প্রজন্ম নিরক্ষর হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ৬টি দেশ ও এই অঞ্চলে বিভিন্ন স্থানে ৮ হাজার ৮৫০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরইমধ্যে অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়েছে, ক্লাসরুমগুলো এখন ব্যবহার হচ্ছে বোমা তৈরির আস্তানা হিসেবে।

ইউনিসেফ আরো জানায়, সিরিয়ায় গত ৪ বছরের গৃহযুদ্ধে শিক্ষাখাতকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে।

ইরাকেও চলমান সংঘাতে ১০ লাখ শিশুর শিক্ষাগ্রহণ হুমকির মুখে পড়েছে।

গত বছর সিরিয়া, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, সুদান এবং ইয়েমেনে শুধুমাত্র স্কুলগুলোতেই ২১৪টি হামলার ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ