আন্তর্জাতিক

বাংলাদেশে আগামী নির্বাচন কখন-কীভাবে হবে?—আইআরআইয়ের জরিপ

আইআরআই’র জরিপ
আইআরআই’র জরিপ

বাংলাদেশে আগামী নির্বাচন কখন ও কীভাবে হবে, সে বিষয়ে স্পষ্ট বিভাজন থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বাড়ছে, এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এক মতামত জরিপে।

জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই মনে করেন, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। তবে দুর্নীতিকে তারা চিহ্নিত করেছেন বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে।

বুধবার এ জরিপের ফলাফল প্রকাশ করেছে আইআরআই।

গত মে ও জুন মাসে আড়াই হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর মতামত জরিপ চালায় আইআরআই। আর তাদের হয়ে জরিপটি পরিচালনা করে নিয়েলসন-বাংলাদেশ।

এতে দেখা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর গত দেড় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি জনসমর্থন যথাক্রমে ৬৭% ও ৬৬% পৌঁছেছে।

উত্তরদাতাদের ৬০% বলছেন, তারা আওয়ামী লীগকে পছন্দ করেন। ঠিক একই সংখ্যক উত্তরদাতা জাতীয় পার্টি ও জামাতে ইসলামিকে অপছন্দ করার কথা বলছেন। আর বিএনপিকে পছন্দ করার কথা জানান ৪২%। আর অপছন্দ করেন ৪৬%।

এছাড়া বলিষ্ঠ নেতৃত্ব, তরুণদের অংশগ্রহণ, নারীদের প্রতি দায়িত্ববোধ, বিশ্বাসযোগ্যতা, ইতিবাচক নীতি, গণতান্ত্রিক সংস্কার, দারিদ্র বিমোচন এবং দুর্নীতি দমনে কোন দলের প্রতি বাংলাদেশের মানুষ বেশি আস্থা রাখছে--এমন প্রশ্নের জবাবে উত্তরদাতারা বলছেন, প্রতিটি ক্ষেত্রেই বিএনপির চেয়ে অনেক এগিয়ে আছে আওয়ামী লীগ।

যেখানে ৫৪% উত্তরদাতা আওয়ামী লীগে বলিষ্ঠ নেতৃত্ব আছে বলে মনে করছেন, সেখানে বিএনপির পক্ষে বলছেন ২২%।

জরিপে অধিকাংশ উত্তরদাতার আস্থা বর্তমান সরকারের প্রতি বেশি হলেও, আগামী নির্বাচন কখন হওয়া উচিত- সে প্রশ্নে গত বছরের তুলনায় সাধারণ মানুষের অবস্থানে পরিবর্তন এসেছে। ৪৩% বলছেন, যত দ্রুত সম্ভব পরবর্তী নির্বাচন হওয়া উচিত।

অন্যদিকে ৪০% উত্তর দাতা বর্তমান সংসদকে মেয়াদ পূর্ণ করার পক্ষে মত দিয়েছেন।

চলতি বছরের জুনে এ জরিপে অংশগ্রহণকারীদের ৬৭% বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। আর ২২ শতাংশ উত্তরদাতা এর বিরোধিতা করেন।

এ জরিপে উঠে এসেছে, ৬২% উত্তরদাতার মতে দেশ সঠিক পথেই এগোচ্ছে। অবশ্য ৩৬% উল্টো ধারণা।

জরিপে, অংশগ্রহণকারীদের ২৪% দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা বলে মনে করেন। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার অভাবকে ১৬% এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ১৫% উত্তরদাতা বড় সমস্যা বলে মনে করছেন।

৬৮% উত্তরদাতা উন্নয়নের চেয়ে গণতন্ত্রকে বেশি গুরুত্ব দেওয়া কথা বললেও বাংলাদেশের জাতীয় সংসদ যেভাবে চলছে তাতে সন্তুষ্ট নন ৬৭%। ৪৮% উত্তরদাতা বিরোধীদলের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। আর পুলিশের কাজে সন্তুষ্ট নন ৫৩%।

এদিকে, আইআরআই এর রিপোর্টের প্রতিক্রিয়ায়, সরকারের জনপ্রিয়তার প্রমাণ দিতে নির্বাচনের আয়োজন করার কথা বলেছেন বিএনপি নেতারা। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, সরকার সঠিক পথেই এগুচ্ছে-এটা তারই প্রমাণ।

শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনসমর্থন যাচাইয়ের জন্য তো নির্বাচন দরকার। জনপ্রিয়তা বাড়লে সরকার নির্বাচন দেয়না কেন?

রাজধানীতে আরেক আয়োজনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারের জনপ্রিয়তা বেড়েছে। ২০১৯ সালে নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ