আন্তর্জাতিক

অস্ট্রিয়া-জার্মানিতে পৌঁছেছে শরণার্থীরা

শরণার্থীরা
শরণার্থীরা

হাঙ্গেরিতে টানা কয়েক দিন আটকে থাকার পর হাজার হাজার শরণার্থী অস্ট্রিয়া এবং জার্মানিতে পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় প্রবেশ করে।

শরণার্থীদের নিয়ে শনিবার রাতের শেষ ট্রেনটি অস্ট্রিয়া সীমান্ত থেকে ভিয়েনায় রওয়ানা হয়। আজ (রোববার) আরো ট্রেন পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে হাজার হাজার শরণার্থী ভিয়েনা থেকে ট্রেনে করে জার্মানির মিউনিখে পৌঁছায়।

আশ্রয়প্রার্থীদেরকে সাদরে বরণ করে নিয়েছে জার্মান জনগণ। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, কোনো ধরনের শর্ত ছাড়াই জার্মানি তাদেরকে ঢুকতে দিচ্ছে। তবে আশ্রয়ের জন্য শরণার্থীদেরকে আবেদন করতে হবে বলে জানিয়েছে জার্মানি ও হাঙ্গেরি।

শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুহা সিপিলা বলেছেন, শরণার্থীরা তার দেশে নিজেদের নিরাপদ মনে করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ