আন্তর্জাতিক

পারিবারিক পুনর্মিলনে রাজি দুই কোরিয়া

দুই কোরিয়া
দুই কোরিয়া

কোরীয় যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনের সুযোগ দেয়ার ব্যাপারে রাজি হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

আগামী ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়ার ডায়মন্ড মাউন্টেইন রিসোর্টে এ পুনর্মিলনী হবে।

সিউল জানিয়েছে, উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে প্রায় ৬৬ হাজার দক্ষিণ কোরীয় নাগরিক অপেক্ষমানদের তালিকায় রয়েছেন।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর দুই পক্ষের হাজার হাজার পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ১৯৮৮ সাল থেকে প্রথমবারের মতো বছরে একবার করে দেখা করার প্রথা চালু হয়।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে দুই কোরিয়ায় থাকা বিচ্ছিন্ন পরিবারের সদস্যরা মিলিত হওয়ার সুযোগ পান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ