আন্তর্জাতিক

শরণার্থীর প্রবেশ ঠেকাতে জার্মানির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ডেনমার্কের

জার্মানির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ডেনমার্কের
জার্মানির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ডেনমার্কের

শতশত শরণার্থীর প্রবেশ ঠেকাতে জার্মানির সঙ্গে সমস্ত রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য ডেনমার্ক বন্ধ করে দিয়েছে।

সীমান্ত অতিক্রম করে কিছু অভিবাসী ইতোমধ্যে ডেনমার্কে প্রবেশ করেছে।

ড্যানিশ পুলিশ দুই দেশের মধ্যে একটি সড়কপথও বন্ধ করে দিয়েছে। এসব অভিবাসী ডেনমার্ক হয়ে সুইডেন যেতে চাইছে।

এদিকে, শরণার্থী ঢল ঠেকাতে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে প্রহরা বাড়ানোর মহরা শুরু করেছে হাঙ্গেরির সেনাবাহিনী।

সীমান্ত পুলিশকে সহযোগিতা করতে সেনা পাঠানোর পরিকল্পনাও করেছে বুদাপেস্ট।

এর আগে শরণার্থী সংকট মোকাবেলায় বাধ্যতামূলক কোটায় ইউরোপীয় ইউনিয়নকে ১ লাখ ৬০ হাজার অভিবাসীকে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার।

বুধবার স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, কোনো দেশ শরণার্থী গ্রহণে অস্বীকৃতি জানালে আর্থিক জরিমানার বিধান থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ