সিরিয়ায় সরকারি বাহিনীকে সহায়তা দিতে সামরিক অভিযানে অংশ নিচ্ছেন রুশ সেনারা। দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির বিষয়ে অবগত ৩টি লেবাননি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর দিয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার ভূমিকা বাড়ছে-যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কার মধ্যেই এ খবর পাওয়া গিয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে একজন জানিয়েছেন, অভিযানে অংশ নেয়া রুশদের সংখ্যা এখনো অনেক কম।
এছাড়া ২টি সূত্রে বলা হয়েছে, সিরিয়ার উপকূলীয় এলাকায় এবং অভ্যন্তরে দুটি ঘাঁটি স্থাপন করেছে রাশিয়া। দ্বিতীয়টি অভিযান পরিচালনার ঘাঁটি হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে, সিরিয়ায় রুশ সামরিক উপস্থিতি বাড়ানোর খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: