আন্তর্জাতিক

আগামী বছর ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

শরণার্থী
শরণার্থী

যুক্তরাষ্ট্রে আগামী বছর কমপক্ষে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন আর্নেস্ট এ কথা জানিয়েছেন।

অতিরিক্ত শরণার্থীদের আশ্রয় দিতে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঙ্গীকার প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

তবে বিশ্লেষকরা বলছেন, যেভাবে লাখ লাখ সিরীয় নাগরিক ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় রয়েছে সে তুলনায় ১০ হাজার সংখ্যাটি অনেক কম। সিরিয়ায় যুদ্ধ-সংঘাত শুরুর পর এ পর্যন্ত মাত্র ১৫০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, তার দেশ ৮ লাখ পর্যন্ত সিরীয় শরণার্থী নিতে প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ৪ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে।

আর যুক্তরাজ্যে ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ