যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৪তম বার্ষিকী আজ। ২০০১ সালের এ দিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা হামলা চালায়।
হামলায় প্রাণহানি হয়েছিল ২ হাজার ৭৫৩ জনের। ধুলোয় মিশে যায় ১০০তলারও বেশি সুউচ্চ দুটি ভবন। নাইন-ইলেভেনের মর্মান্তিক এ ঘটনা বদলে দেয় বিশ্বের চালচিত্র।
এ ঘটনার পর দেশে দেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। হামলায় নিহতদের স্মরণে প্রতি বছরের মতো এবারো নিউইয়র্ক, পেনসিলভেনিয়ায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি হামলার সময়টি স্মরণ করে নিরবতা পালন করবেন স্বজনহারা মানুষেরা। এরপর একে একে পাঠ করা হবে নিহতদের নাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: