অবিরাম বর্ষণে জাপানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২৬ জন।
বিবিসি সূত্র মতে, কিনুগুয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইবারকি এবং টোচিগি অঞ্চল। টানা বৃষ্টিতে শিবুই নদীর পানি বাড়তে থাকায় রাজধানী টোকিওর উত্তরে মিয়াগি অঞ্চলে বাড়িঘর, রাস্তাঘাট, জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
এরইমধ্যে সেন্দাইয়ের ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, দুর্গতদের উদ্ধারে ৬ হাজারের বেশি উদ্ধারকর্মী দিন-রাত কাজ করছে। তলিয়ে যাওয়া বাড়িগুলোর ছাদে আশ্রয় নেয়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে অভিযান চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: